জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক মহানগর ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কোতোয়ালি থানা ছাত্র জমিয়তের দায়িত্বশীল হাফিজ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার বলেন,জুলাই ছাত্রজনতার মহাজাগরণ, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো রক্তখেকো শাসকের জন্ম না হয়।

এ সময় বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক শাকির আলম, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী, দক্ষিণ সুরমা থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শাহপরান থানা শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আখতারুজ্জামান তালুকদার। বিজ্ঞপ্তি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *