সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
সাতক্ষীরার শ্যামনগরে র্যাব-৬ এর অভিযানে ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদকদ্রব্য ও ভারতীয় পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে।
র্যাব-৬ এর কর্মকর্তারা জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও জানান, আটক মজিদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে স্বীকার করেছে।
কমেন্ট


