শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৩, থানায় লিখিত অভিযোগ

মোঃ আবু মুছা সরদার-শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি-

শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাথারি হামলায় আহত ৩, বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার শ্যামনগর থানায় আহত আয়েশা বিবি বাদী হয়ে ৪জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হায়বাতপুর গ্রামে রবিবার সকাল ৮টায়।
অভিযোগে প্রকাশ, একটি বাইসাইকেল ক্রয়কে কেন্দ্র করে ১নং বিবাদী এরশাদ আলী, নাছিমা খাতুন,উসমান ফারুক, ও ওমর ফারুক নূরুল ইসলামকে মারপিট শুরু করে। এ সময় নূরুল এর স্ত্রী লূৎফুন্নেছা,ও তার মা আয়েশা বি্বি ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে। এলাকাবাসীর তাদেরকে শ্যামনগর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *