সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০১ (এক) জন চিহ্নিত ছিনতাইকারীকে চাকুসহ গ্রেফতার করেছে।
গতকার শুক্রবার ০৫/০৬/২০২৬খ্রি. সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সুরমা পয়েন্টে অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাইকারী ও সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামী সুমন আহমদ(২৩), পিতা-হেলাল মিয়া, মাতা-তহুরা বেগম-স্থায়ী: গ্রাম- ত্রিপন (জয় বাংলাবাজার), থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে গ্রাম শামীমাবাদ আ/এ (লিচু মিয়ার কলোনী), থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা-সিলেট‘কে গ্রেফতার করেন।
সিডিএমএস পর্যালোচনায় উক্ত আসামী এসএমপি এর কোতয়ালী মডেল থানার মামলা নং-১৪(০৪)২০১৫, ০৩(০২)২০২৫, ৫২(০১)২০২৫, ৪২(০১)২০২৫, ৯(০৮)২০২৪, ১১(০৭)২০২৪ ও ৪৫(১০)২০২২ এর আসামি বলে জানা যায়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


