দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ-এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ মে) দুপুর ১২টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী এবং অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়।তিনি তাঁর বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নেতা। দেশের ক্রান্তিলগ্নে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসা আজও আমাদের অনুপ্রেরণার উৎস এবং ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই।তিনি আরও বলেন, জিয়াউর রহমান সবসময় জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন।

তাঁরপ্রষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর আদর্শ ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গ্রামীণ উন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক খাতে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।”বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *