বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হলো কৃষক ও দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো: আব্দুল কাইয়ুম জালালি পংকী

সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় এসেছে। জননেতা তারেক রহমান জনগনের এই প্রত্যাশা পূরণে কাজ করছেন। বিএনপি সরকারের প্রধান লক্ষ্যই হলো দেশের কৃষক ও দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার অল্প দিনের মধ্যেই প্রমাণ করেছেন, তাঁর সরকার জনবান্ধব সরকার। এ সরকারের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি শনিবার (১৬ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলনকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট  মহানগরের কতোয়ালী থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সিলেট মহানগর কৃষকদলকে সুসংগঠিত ও শক্তিশালী আখ্যা দিয়ে বলেন, হুমায়ূন কবির শাহীনের নেতৃত্বে সিলেট মহানগরে কৃষকদল বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের সভাপতিত্বে ও সহ-সভাপতি একরাম হোসেন মারুফের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মহানগর কৃষকদলের সভাপতি ও সিসিকের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন। তিনি বলেন, একের পর এক প্রকল্প হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে-বিদেশে প্রশংসনীয় হচ্ছেন। তিনি দীর্ঘ দিনের জঞ্জাল সরিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু। বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সহ-সভাপতি বদরুল আলম, অধ্যাপক শামসুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, ফখর উদ্দিন, হাজী আফতাব উদ্দিন, সুলতান আহমদ চৌধুরী, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ, সাকিল আহমদ, শাহ আলম আলী, শহিদ আহমদ, উসমান গনি কাচন, আফতাব আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়েক মিয়া, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, সহপ্রচার সম্পাদক বুলবুল আহমদ, সহঅর্থ সম্পাদক আব্দুল আজিজ, শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, দক্ষিণ সুরমা থানার সভাপতি আলী নেওয়াজ খান তুহিন,  নামাজ ফান তুহিন, সাধারণ সম্পাদক রিপন আহমদ, মোগলা বাজার থানার আহবায়ক মোতাহার হোসেন জিহাদ প্রমুখ।

সম্মেলনে সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম মতছির’কে সভাপতি এবং আব্দুল্লাহ আল মাহমুদ খানকে সাধারণ সম্পাদক করে কৃষকদল সিলেট মহানগর কতোয়ালী মডেল থানা শাখা কমিটি গঠন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *