গতকাল বুধবার ১৫/০৪/২০২৬ খ্রি. আনুমানিক ০৮:১৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন মাউন্ট এডোরা হাসপাতালের বিপরীত পার্শ্বে রাস্তার ফুটপাতে অজ্ঞাতনামা এক পুরুষ (বয়স আনুমানিক ৬৫ বছর) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয় ও পথচারী লোকজন থানায় সংবাদ দিলে দিবাকালীন সিয়েরা-১ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে উক্ত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা যায়, মৃত ব্যক্তি গত ৩-৪ বছর ধরে নয়াসড়ক পয়েন্ট ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন এবং ফুটপাতে ভিক্ষাবৃত্তি করতেন।
বর্তমানে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে। ইতোমধ্যে সিআইডি, সিলেট মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের লক্ষ্যে তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো-
এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন, কোতোয়ালী মডেল থানা
মোবাইল: 01770273400


