অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন: চারণ সাংস্কৃতিক কেন্দ্র

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়। কর্মসূচির মধ্য ছিল ১লা বৈশাখ মঙ্গলবার চৌহাট্টাস্হ ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ,প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনের জাগরণ ঘটিয়েছিল। ১লা বৈশাখ সকল প্রতিক্রিয়াশীল, অনৈতিহাসিক, বিকৃত বয়ানের বিরুদ্ধে বাঙালি জাতির ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের প্রয়াস। নেতৃবৃন্দ অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *