সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা মুন্সিগঞ্জের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম-কে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ (এক শাপলা) পরিয়ে দেওয়া হয়েছে।
আজ অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) তাঁর কাঁধে এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ইঞ্জিনিয়ার গোলাম মাওলার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।
কমেন্ট


