ভারতীয় অবৈধ চা-পাতাসহ ০১ জনকে গ্রেফতার  আটক করে ডিবি পুলিশ

এসএমপির ডিবিপুলিশ অভিযান চালিয়ে  ৪,৭৭,০০০/- (চার লক্ষ সাতাত্তর হাজার) টাকা মূল্যমানের ৫৩ (তেপ্পান্ন) বস্তা ভারতীয় অবৈধ চা-পাতাসহ ০১ জন গ্রেফতার ও ০১টি কাভার্ডভ্যান আটক করেন। 

গতকাল রবিবার  ১২/০৪/২০২৬খ্রি. সন্ধ্যা ১৯.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার সাকিনস্থ মৃত মকবুল এর বাসার সামনের পাঁকা রাস্তার উপরে অভিযান  পরিচালনা করে ০১টি কাভার্ডভ্যান  হতে ৫৩ (তেপ্পান্ন) বস্তায় ২,৩৮৫ (দুই হাজার তিনশত পঁচাশি) কেজি ভারতীয় অবৈধ চা-পাতা যার আনুমনিক মূল্য-৪,৭৭,০০০/- (চার লক্ষ সাতাত্তর হাজার) টাকাসহ আসামী ইকবাল হোসাইন (২৬), পিতা-আতাউর রহমান, মাতা-পছিনা বেগম, সাং-ফেনাইকোনা, পোঃমাতুরতল বাজার, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০৮, তারিখ-১৩/০৪/২০২৬খ্রি., ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1) (b)/25Dরুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *