বাংলাদেশকে এগিয়ে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশকে এগিয়ে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই কেবল একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমবদ্ধ না থেকে সৃজনশীল ভাবনা ও নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। বড় হওয়ার স্বপ্নই মানুষকে বড় করে তুলে। জীবনে বড় হতে হলে শিক্ষাজীবন থেকেই শুরু করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে যেকোন পরিবেশে মানিয়ে নিতে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষার্থীদের পথ দেখাতে অভিভাবক ও শিক্ষকদের মূল ভূমিকা পালন করতে হবে। তিনি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সিলেটের সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তিনি শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিসি অফিসের সহকারী কমিশনার নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ রানা, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো.জাহিন শাকিল ভুঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জামিল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক হাফিজুল ইসলাম, মোছা. মতিয়া বেগম ও দিনা চৌধুরী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *