রক্তের বন্ধন বিক্রমপুরের প্রথম পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত, সামাউন খানকে বিদায় সংবর্ধনা

আশরাফ ইকবাল-

বিক্রমপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধন বিক্রমপুর”-এর প্রথম পরিচালনা কমিটির সভা আজ শুক্রবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভার পাশাপাশি সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য সামাউন খানকে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে নতুন পথচলার জন্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি এ আর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ জুবায়ের চৌধুরীসহ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সকল ভাই-বোনেরা।

সভাপতির বক্তব্যে এ আর শফিকুল ইসলাম নতুন কমিটিকে সঙ্গে নিয়ে ২০২৬ সালকে একটি পরিকল্পনাময় ও কার্যকর বছর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যেকোনো জরুরি রক্তের প্রয়োজন দেখা দিলে দ্রুত টিমওয়ার্কের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সেবা সবার কাছে পৌঁছে দিতে হবে। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ জুবায়ের চৌধুরীসহ অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের গোলাপ ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সবাই একসাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় এবং সামাউন খানকে আন্তরিক শুভকামনা জানিয়ে বিদায় জানানো হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *