সিলেটে ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিল চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল

সিলেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেছে চীনের প্রখ্যাত ‘মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংঝু’।
বুধবার (৮ এপ্রিল) বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সিলেট ব্রাঞ্চের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি অভিজাত হোটেলে দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প চলে। এতে চীনের মর্ডান ক্যান্সার হসপিটালের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিন জিং উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। মূলত উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন এমন রোগীদের আধুনিক অনকোলজি সম্পর্কে ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসা সেবা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চীনের গুয়াংঝু শহরের মডার্ন ক্যান্সার হাসপাতালের আন্তর্জাতিক অনকোলজির সহকারী পরিচালক ডা. লিন জিং। তিনি ক্যান্সারের আধুনিক ও কম পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একই হাসপাতালের বাংলাদেশ অফিসের শাখা ব্যবস্থাপক মিস এমিলি সাই, গ্লোবাল মেডি সলিউশনের সিইও ও সিলেটের বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টারের পরিচালক ডা. রাজিব দেব নাথ, পরিচালক পলাশ চক্রবর্ত্তী এবং ঢাকা অফিসের উপ-ব্যবস্থাপক আবিদুর রহমান।
আয়োজকরা জানান, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা যাতে সহজেই চীনের উন্নত ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। বিশেষ করে যারা দেশের বাইরে উন্নত চিকিৎসার কথা ভাবছেন, তাদের জন্য এই ক্যাম্পটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *