গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জের এলপিজি গ্যাস প্লান থাকা সত্ত্বেও গোলাপগঞ্জের মানুষ সরকারি মূল্যে গ্যাস সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে ও পুনরায় তা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন, আমাদের এলাকা থেকে প্রতিদিন কোটি কোটি টাকার গ্যাস উত্তোলন হচ্ছে কিন্তু আমরা অনেকেই গ্যাস সংযোগ পাওয়া থেকেও বঞ্চিত রয়েছি। বিগত দিন আমরা কার্ডের মাধ্যমে গোলাপগঞ্জ এলপিজি গ্যাস প্লান্ট থেকে সরকারি মূল্যে ৬৫০ টাকা করে গ্যাসের সিলিন্ডার পেতাম। এখন এলপিজি গ্যাস প্লান্টে আমাদের সিলিন্ডার দেওয়া বন্ধ রয়েছে।
বক্তারা আরো বলেন, এই গ্যাস প্লান্ট থেকে প্রতিদিন বেশ কয়েকটি গাড়িতে করে সিলিন্ডার যায়, কিন্তু গোলাপগঞ্জের মানুষ তা পায়না। কোন অজানা ডিলারের কাছে এগুলো যায় তাও কারো অবগত নয়। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে এই সিলিন্ডারগুলো বিক্রি করা হলে এলাকাবাসী উপকৃত হতো। এজন্য স্থানীয়ভাবে ডিলার নিয়োগ করার আহবানও জানান বক্তারা। তারা আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো গুলো সমাধান ও এলপিজি প্লান্ট থেকের আগের মত সূলভ মূল্যে সিলিন্ডার দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারিও প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সালমান আহমদ, সাবিনা বেগম, রুনা বেগম, স্বপন আহমদ, হৃদয় আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *