কবি বিপ্লব নন্দী-র ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কবি বিপ্লব নন্দী-র ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি হাটেলের সম্মেলনকক্ষে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট।

প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরাম। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), কবি, গবেষক ডক্টর মোস্তাক আহমাদ দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডীন, কবি এবং লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কবি বিপ্লব নন্দী।

গল্পকার মাধব রায় এর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রফেসর ড. নারায়ন সাহা, মনির হেলাল, অনিমা দাশ, অর্মিতা বন্ধন, গনেশ চন্দ্র দেশমুখ, অনন্ত দ্বীপ পলাশ, সনজিত কান্তি দেব, সুব্রত দাশ, মনোজ বিকাশ দেব রায়, তনিমা এষ নন্দী, টিউলিপ নন্দী, নন্দিতা চৌধুরী, নিবেদিতা চৌধুরী, বেবী রায়, রওশন আরা বাশিঁ, মো. জাকির হোসেন, তুষার কর, আশীষ মজুমদার, মিলাদ আহমদ, কোহেলি রায়, মনিকাঞ্চন চৌধুরী, মুগ্ধ মৈনাক সরকার, দেবব্রত পাল মিন্টু, তাওহীদ আহমদ নাঈম আহমদ, আকমামুর রহমান নবীন, সন্দ¦ীপ দেব, প্রণব জ্যোতি পাল, ঊর্মি সরকার, জীব্রান মাছুম দিদার, ঝুমা চৌধুরী, অনিমা দাশ, আদিত্য দত্ত, অদিতি ধর, নিবাস রঞ্জন দাস, প্রণব কান্তি দেব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা মানুষের মেধা ও মনন বিকাশের হাতিয়ার, কবিতা জীবনের রুক্ষতার মাঝে শৈল্পিক আনন্দ বয়ে আনে এবং মানুষের আত্মাকে সমৃদ্ধ করে। কবি বিপ্লব নন্দী ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থে নিজের অনুভব, উপলব্ধি ও চিন্তাকে কৃত্রিমতার আশ্রয় না নিয়ে সরাসরি প্রকাশ করেছেন। গ্রন্থটিতে কবি নির্মাণ করেছেন বৃহত্তর জীবনবোধের এক বিস্তৃত ক্যানভাস। জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র মুহূর্ত থেকে শুরু করে বৃহত্তর সামাজিক ও দার্শনিক প্রশ্ন কবিতার ভেতরে ধারণ করে পাঠককে ভাবতে, প্রশ্ন করতে ও নিজেকে আবিষ্কার করতে উদ্বুদ্ধ  করেছেন। কবি বিপ্লব নন্দী পাঠকদের আরো অনেক কাব্যগ্রন্থ উপহার দিবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *