কাজির’বাজার থেকে দুই ছিনতাইকারী গ্রেফতার

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে  ০২ (দুই) জন চিহ্নিত ছিনতাইকারী কাজির’বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার  ৩০/০৩/২০২৬ খ্রি: রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কোতোয়ালী কাজিরবাজার এলাকা হতে কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৫১, তারিখ- ২৩ জানুয়ারি, ২০২৫, ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974 তৎসহ 147/148/149/447/448/332/333/353/307/380/427/436/506/34 Penal Code এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী ১। জাহিদুল ইসলাম রাব্বি(৩০), পিতা- মৃত কবির হোসেন, স্থায়ী ঠিকানা-গ্রাম-তেঘরিয়া (অংশ) (স্বর্ণালী, ওয়ার্ড নং-০৭, সুনামগঞ্জ পৌরসভা), থানা- সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ ও ২। রায়হান প্রকাশ লাহিন(৩০), পিতা- ধনাই মিয়া, মাতা: আজিজুন নেছা, বর্তমান ঠিকানা- গ্রাম- আখালিয়া (নেহারীপাড়া, ব্লক-ডি, বাসা নং-২৭, তারেক মিয়ার কলোনী), থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানা-গ্রাম-মঙ্গল কাপন, পো:ব্রাহ্মণ শাসন, থানা-ওসমানীনগর, জেলা সিলেট‘দ্বয়কে গ্রেফতার করেন। রেকর্ড পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম রাব্বি (৩০) এর বিরুদ্ধে ০৮ টি চুরির মামলা ও আসামী রায়হান প্রকাশ লাহিন(৩০) এর বিরুদ্ধে ০২ টি মারামারির মামলা পাওয়া যায়। আসামীদ্বয়‘কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *