মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিভাগীয় সমাজসেবা ও জেলা সমাজসেবা কার্যালয় সিলেট। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সমাজসেবা অফিসার মো. শাহীনুর আলম, জনি রঞ্জন দে, আব্দুর রাজ্জাক ও আব্দুল মুন্তাকিম, সমাজকর্মী শাহেদ আহমদ আরবী, সমাজকর্মী সুব্রত বৈদ্য, বিকাশ পাল, আব্দুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি
কমেন্ট

