সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সকাল ১০ টার দিকে বন্দর বাজার থেকে ০১(এক) জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ২৭/০৩/২০২৬ খ্রিঃ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী আইন উদ্দিন (২৮), পিতা- শফিক মিয়া, মাতা- হাজেরা বেগম, সাং- পীরের চক ( পীরের বাজার ), থানা- শাহপরান (রঃ), জেলা – সিলেট’কে আটক করেন। সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামির বিরুদ্ধে ০১টি ডাকাতির প্রস্তুতি, ০৪টি চুরি, ০১ টি দ্রুত বিচার, ০২টি মাদক সহ মোট ০৮ টি মামলা পাওয়া যায়। আসামি’কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট


