সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বঙ্গভবনের গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী; সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ। এর আগে দুজনের সবশেষ দেখা হয় গত ১৭ ফেব্রুয়ারি। সেদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথের পর সেদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সরকারপ্রধান তারেক রহমান।
কমেন্ট


