মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাগপা সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদক মো: ঈমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যকরি সদস্য ফারুক আহমদ, সাংবাদিক রাসেল আহমদ, সাংবাদিক সাব্বির আহমদ শহিদ, রুমেল আহমদ সহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। আজকের এই দিনে আমাদের শপথ হোক গণতন্ত্র রক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় আপসহীন থাকব। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *