মহান স্বাধীনতা দিবসে জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) হলরুমে এই সভার আয়োজন করা হয়।
নিবাস চক্রবর্তী-এর সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে ব্রজ গোপাল চৌধুরী বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। একটি প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার মাধ্যমেই আমরা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।
সভায় বক্তারা স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চিত্ত রঞ্জন দাস, শেখর চন্দ্র বোধ, বীমান সিংহ, সেলিম আহমদ, সন্তোষ তালুকদার, আবুল কালাম আজাদ, শেখর কান্তি দে, সজল রায়, মোশাহিদ আহমদ প্রমুখ। আলোচনা সভার আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *