আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হতে পারে, বিশেষ করে তেলের ক্ষেত্রে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হতে পারে।
তিনি আরও বলেন, ‘সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি, তা এমনকি কোভিড-পরবর্তী সময়ের প্রভাবকেও ছাড়িয়ে গেছে। যদি এটি অব্যাহত থাকে, তবে আমি মনে করি আমরা আরও গুরুতর প্রভাব দেখতে পাব।’
সূত্র: আল জাজিরা।
কমেন্ট


