কাজী মামুনের মুক্তির দাবি সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (২৫ মার্চ) বিকেলে নগরীর অভিজাত ফুড প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানটি এক পর্যায়ে দলীয় মহাসচিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় রূপ নেয়।

সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবহান চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমল হোসেন, ডাক্তার আক্তার হোসেন, নাজিম উদ্দিন, ডাক্তার শাহীন আলম ও এডভোকেট আতিকুর রহমান। এছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, আনন্দ দাস ও আকাশ দাস।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মিথ্যা মামলায় রাজবন্দী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের মুক্তি ছাড়া নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। তারা অনতিবিলম্বে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে এডভোকেট কবির আহমদ দেশবাসীর কল্যাণ কামনা এবং দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *