বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ঈদের ছুটিতে বাড়ি যাওয়া যাত্রীদের থেকে কোনো বাস কাউন্টার যদি বাড়তি ভাড়া নেয় তবে সরাসরি জানাতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানান, প্রমাণ পেলেই ব্যবস্থা নেবে ডিএমপি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এসময় সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আইজিপি বলেন, ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

এসময় আইজিপি ও ডিএমপি কমিশনার টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *