স্বৈরশাসক পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েযে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী

ফ্রান্স প্রবাসী, কমিউনিটি নেতা, সিলেট জেলা ছাত্রদলের প্রাত্তন নেতা জামাল উদ্দিন ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সম্বর্ধনা দিয়েছে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা শ্রমিক দল। দুই প্রবাসী নেতার সংক্ষিপ্ত সফর শেষে বিদেশ ফেরত যাত্রা উপলক্ষে তাদেরকে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন অবসানে স্বৈরশাসকের পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদকে অকার্যকরের ষড়যন্ত্রের পথে হাটল জামায়াতে ইসলামী ও এনসিপি। দলীয় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সংসদ সদস্যরা যদি দ্রুত সংসদীয় বিধিবিধান আয়ত্ত করতে পারেন, তাহলে আইন প্রণয়ন প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনার সুযোগও তৈরি হতে পারে। বিএনপির সরকার নির্বাচনের ইশতেহারে জনগণকে যেসকল প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখন সময় এসেছে এসকল প্রতিশ্রুতির বাস্তবে রূপ দেয়ার।

বৃহস্পতিবার ১২ মার্চ রাতে প্রবাসী জামাল উদ্দিন ও সোলেমান আহমদ বিদায় সম্বর্ধনায় আরো ছিলেন যুবদল নেতা কবির আহমদ, সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম নয়ন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের সদস্য নবির হুসেন নোমান, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক সাজন আহমদ, ৭ নং ওয়ার্ড শ্রমিক দল যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সামির আহমদ প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *