আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে: ডা. ফজলুর রহিম কায়সার

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, রমজান সিয়াম সাধনা, তাকওয়া, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানই করে না, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে। শাহজালাল জামেয়া ইসলামিয়া দীর্ঘ দিন ধরে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ নাগরিক গড়তে কাজ করে যাচ্ছে। সাবেক  ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন শিক্ষক ও ছাত্রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি প্রাক্তন ছাত্রদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান কলেজ প্রাঙ্গণে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার-এর উদ্যোগে এবং সাবেক ছাত্রদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ এর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সাবেক শিক্ষক মাওলানা মো: আব্দুল জলিল, প্রাক্তন শিক্ষার্থী হিফজুর রহমান খান, সৈয়দ জাহিদ উদ্দিন, তারেক আহমদ খান, এবি এম জিল্লুর রহমান, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ডা. ফজলুল হক সুহেল, ডা. হোসাইন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রেজাউল হক দুলাল। ইসলামী সংগীত পরিবেশন করেন শাহরীয়ার হোসাইন রাজী। দেশ ও জাতির সমৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুনাজ্জির আহমদ আল মাদানী। ইফতার ও দোয়া মাহফিলে মাহবুবুল হক চৌধুরী সহ প্রতিষ্ঠানের সাবেক, বর্তমান শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *