সাংবাদিক মামুন পারভেজের মাতৃবিয়োগ 

সিলেট প্রেসক্লাব সদস্য,  সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে তালিকাভুক্ত শিল্পী মামুন পারভেজের মাতা সফিনা বেগম আর নেই।  শুক্রবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি  হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এক্সরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷ তিনি স্বামী,  এক পুত্র, দুইকন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর নয়া সড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে মানিকপীর কবরস্থানে মরহুমা দাফন সম্পন্ন হয়।

তিনি বেশকিছুদিন থেকে ফুসফুস ও কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *