এসএমপি ডিবির অভিযান চালিয়ে ১০২(একশত দুই) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ একটি বাস আটক ও ০৪ (চার) জনকে গ্রেফতা করে গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার ১১/০৩/২০২৬ খ্রিঃ আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকা হতে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস হতে সিলেট শহরগামী রোডস্থ সুচারু ড্রাই ক্লিনার্স নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে Toa Enterprise নামক একটি যাত্রীবাহি বাস যার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮০৩৪ হতে বিভিন্ন ব্র্যান্ডের ১০২(একশত দুই) বোতল বিদেশি মদসহ আসামী ১। মোঃ রাশেদ (২১), পিতা-ইসমাইল হোসেন, মাতা-রাশেদা বেগম, সাং-দক্ষিন রামেরকান্দা শাক্তা, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। আবু কালাম পিএল (২৬), পিতা-মোঃ আলমগীর মিয়া, মাতা-নার্গিস বেগম, সাং-শাক্তা মধ্যপাড়া, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ৩। মোঃ পাবেল মিয়া (৩১), পিতা-আলমগীর মিয়া, মাতা-নার্গিস বেগম, সাং-শাক্তা মধ্যপাড়া, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ৪। তপন মন্ডল (৩০), পিতা-মৃত ফেরী মোহন মন্ডল, মাতা-মৃত কালিদাসী, সাং-শাক্তা চৌধুরীপাড়া, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘দের আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রেস রিলিজ


