বানিয়াচং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মননয়োন প্রত্যাশী মো. সাবাজ আলী

হবিগঞ্জ জেলার বানিয়ানচং উপজেলার ৭ নম্বর বানিয়াচং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতি দ্বন্দ্বিতা করতে পারেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি

নেতা মো. সাবাজ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাবাজ আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )-এর রাজনীতির সঙ্গে
সম্পক্তৃ রয়েছেন। তিনি আসন্ন ইউনিয়ন বিএনপি কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী বলে ও জানা গেছে ।
গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. আবু মনসুর সাখাওয়াত হোসেনের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি ।
তবে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে । নাম প্রকাশে অনিচ্ছকু এক যুবদল নেতা অভিযোগ করে বলেন, “মো. সাবাজ আলীকে দীর্ঘ সময় ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে দেখা যায়নি ।
দল যদি ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মলূ্যায়ন না করে , তাহলে কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে ।”
এ বিষয়ে মো. সাবাজ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তি নি জানান, ৭ নম্বর বানিয়াচং ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি
বিএনপির মননয়ন প্রত্যাশী। দল থেকে মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলেও নিশ্চি ত করেন তিনি ।
তবে দলীয় অভ্যন্তরীণ কোন্দল বা বিরোধ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে , মাঠপর্যায়ে তার সাম্প্রতিক সক্রিয়তা এবং সংসদ সদস্য ড. আবু মনসুর সাখাওয়াত হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি, তাকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় নিয়ে এসেছে । যদি ও বিএনপি এর
অঙ্গ-সহযোগী সংগঠনের আরও বেশ কয়েকজন ত্যাগী ও সক্রিয় নেতা মনোনয়নর প্রত্যাশায় রয়েছেন।
এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন পেলে মো. সাবাজ আলী কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন এবং নির্বাচনী
মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হন।
উল্লেখ্য, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে । যদিও এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবওু সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে জোর আলোচনা চলছে । সেই আলোচনায় ৭ নম্বর বানিয়াচং ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. সাবাজ আলীর নামও উঠে আসছে ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *