সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সিলেট জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার আজ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। সিলাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় জেলা শাখা সর্বদা আপসহীন অবস্থান বজায় রাখবে। বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলাম ইউনিয়ন ছাত্রদল নেতা পাবেল বহিষ্কৃত
কমেন্ট
