মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।
৯ মার্চ দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বার্তার প্রতিনিধি দল স্থানীয় পত্রিকার আধুনিক কার্যক্রম তুলে ধরাসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে তাদের অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ ও সহকারী কমিশনার (গোপনীয় শাখা) মুন্না খাতুন।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ এর নেতৃত্বে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, স্টাফ রিপোর্টার মো. রাজু, রাজু আহমেদ, অনিক আহমেদ, সৌরভ মাঝি প্রমূখ।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তরুণ সমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


