দেয়ালে টাঙ্গানো ঘড়িটির
কাটা চলে —-
টিক টিক করে।
বন্ধ হয়ে গেলেও,
সময় চলে সময়ের তালে।
তেমনি মানুষগুলো চলে
হন্যে হয়ে —-
টাকা, গাড়ি, বাড়ি
ধন দৌলতের পেছনে,
পিপীলিকার মতো
পাখা গজায়ে
মরিবার তরে।
এ পৃথিবীতে কেহই স্থায়ী নয়
অস্থায়ী রূপে আসবে যাবে,
কত গ্রহণ আর বর্জন করিবে
লাভে আর ক্ষতিতে।
যারা দেশের জন্য,
দশের জন্য আত্মবলিদান
করিবে,
তারাই একদিন—
দেয়ালে টাঙ্গানো
দেশ ভক্ত শহীদের মতো
স্মৃতির পাতায়
ঝলমল করবে।
(গৌরীশ দাস
কাছাড়,আসাম -ভারত)
কমেন্ট


