মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। ২ মার্চ সন্ধায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বার্তার প্রতিনিধি দল স্থানীয় পত্রিকার আধুনিক কার্যক্রম তুলে ধরাসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে তাদের অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ এর নেতৃত্বে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জল, স্টাফ রিপোর্টার মো. রাজু, রাজু আহমেদ ও সদর প্রতিনিধি সারোয়ার শরিফ সোহান প্রমূখ।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন,
মুন্সিগঞ্জ প্রেসক্লাব জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সংগঠন। আমরা প্রেসক্লাবের অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতেও প্রেসক্লাবের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


