কাষ্টঘর এলাকা থেকে এক ছিনতাইকারীকে  গ্রেফতার করেছে পুলিশ

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্য’কে কাষ্টঘর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শনিবার  ২৮/০২/২০২৬খ্রিঃ তারিখ ০৩.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকা হতে  খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটের দিকনির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)-শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য আব্দুর রহিম (১৯) পিতা- লিয়াকত আলী, মাতা- সুফিয়া বেগম, সাং-টুকেরগাঁও, থানা-ছাতক জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-নূর মিয়ার বাসা, শ্রীরামপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসামীর নাম ও ঠিকানা-

১। আব্দুর রহিম (১৯) পিতা লিয়াকত আলী, মাতা- সুফিয়া বেগম, সাং-টুকেরগাঁও, থানা-ছাতক জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-নূর মিয়ার বাসা, শ্রীরামপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *