এসএমপি ডিবির পৃথক অভিযানে চালিয়ে ০৮ (আট) জন জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার -২৬/০২/২০২৬ খ্রি: বিকাল অনুমান ১৫:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকা হতে তীর শিলং জুয়া খেলার সময় জুয়াড়ি ১। সিদ্দিক মিয়া(৩০), পিতা:আব্দুর রহিম, মাতা:জাহানারা বেগম, সাং- ভার্থখলা ,থানা: দক্ষিণ সুরমা, জেলা সিলেট, ২।দিরাব@ সিরাজ(৫৫), পিতা:মকবুল আলী, মাতা: মনি বেগম, লালারচক, থানা: কানাইঘাট, জেলা: সিলেট, ৩।মোস্তাফিজুর রহমান দিদার(২৪), পিতা :পলাশ আহমেদ, মাতা:সাহিদা খাতুন,সাং-ভার্থখলা, থানা:দক্ষিণ সুরমা, জেলা সিলেট‘দের আটক করেন। আটককৃতদের দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-৬৭, তারিখ-২৭/০২/২০২৬ খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫মোতোবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, ২৬/০২/২০২৬খ্রিঃ ২২.৪০ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আ/এ সাকিনস্থ রবিউল ইসলাম এর চায়ের দোকান থেকে অনলাইনে জুয়া খেলার সময় ১। মোঃ আলী (৪২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মৃত খেলা বেগম, সাং- বাসা নং- ৬৭, সোনার বাংলা আ/এ, পশ্চিম কাজলশাহ, বাগবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ২। মোঃ মাহফিজুর রহমান (৩৮), পিতা- রবিউল আউয়াল, মাতা- মোর্শেদা বেগম, সাং-ছাতারকোনা, ধনপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ বর্তমানে-আজিজুর রহমান টুটুল এর ভাড়াটিয়া, লালাদীঘিরপাড়, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ৩। মাছুম আহমদ (৪৫), পিতা- ছাহির আলী, মাতা- মৃত তয়জুন বিবি, সাং- কোনাগ্রাম, বারহাল, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট বর্তমানে- বাসা নং- ৭৮, সোনার বাংলা আ/এ, পশ্চিম কাজলশাহ, বাগবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। তোফায়েল আহমদ (২৯), পিতা-আব্দুল জব্বার, মাতা- ছায়াবুন নেছা, সাং-বুধপাশা, কর্মধা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার বর্তমানে-আজমান মিয়ার কলোনীর ভাড়াটিয়া, সোনারবাংলা আ/এ, পশ্চিম কাজলশাহ, বাগবাড়ী, থানা- কোতোয়লী, জেলা- সিলেট, এবং ৫। রবিউল ইসলাম (৪১), পিতা-মৃত নূর ইসলাম, মাতা-মজিয়া বেগম, সাং- বড়খাতা, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, বর্তমানে বাসা নং- ৫৭, সোনারবাংলা আ/এ, পশ্চিম কাজলশাহ, বাগবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট‘দের আটক করেন। তাদের হেফাজত হতে অনলাইন জুয়া খেলার আলামত বিভিন্ন মডেলের মোট ০৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং জুয়ার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-২৭/০২/২০২৬ খ্রিঃ, ধারা-২০/২৭ সাইবার সুরক্ষা অধ্যদেশ ২০২৫রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


