আখালিয়া ঘাট সমাজ কল্যাণ যুব সংঘ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে আখালিয়া ঘাট সমাজ কল্যাণ যুব সংঘ-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।

সিলেট আখালিয়া ঘাট এলাকায় আয়োজিত ইফতার  মাহফিলে ও এলাকাবাসী, ভার্সিটি গেইটের ব্যবসায়ী এবং পাশ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সফল করতে যারা অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করেছেন,-তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় আখালিয়া ঘাট সমাজ কল্যাণ যুব সংঘ এবং ইফতার পরিচালনা কমিটির সকল সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এবং ইফতার মাহফিল শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের নেক নিয়ত কবুল ও উত্তম প্রতিদানের জন্য দোয়া করা হয়।  বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *