অবৈধ ভারতীয় জিরাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চালিয়ে  ১,৩৫,০০০/- টাকার -২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ  একটি হাইএক্স গাড়ি আটক ও ০২ (দুই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার – ২৭/০২/২০২৬ খ্রিঃ সকাল ৮:৫৫ ঘটিকায় এসআই (নিঃ)-অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন এ্যাভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিলভার রঙের হাইএক্স গাড়িকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

তবে তল্লাশিকালে গাড়ির (রেজি নং: DHAKA METRO-CHA-19-4847, যার আনুমানিক মূল্য ২৬,০০,০০০ টাকা) পেছনের সিটে থাকা ২৭টি পলিথিন ব্যাগ থেকে মোট ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরা যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন-
১) মোঃ আলী হোসেন প্রকাশ করিম (৪৮), পিতা: মৃত ছবেদ আলী, সাং: বক্তারপুর, ০২নং ওয়ার্ড, সাভার পৌরসভা, থানা: সাভার, জেলা: ঢাকা, ২) মোঃ আল-আমিন ব্যাপারী (৩৮), পিতা: মৃত আলেপ ব্যাপারী, মাতা: মাজেদা খাতুন, ঠিকানা: সবুল্যা, শিকদার ডাঙ্গী, পোঃ চর হাজিগঞ্জ, থানা: চরভদ্রাসান, জেলা: ফরিদপুর, বর্তমান সাং-সাভার নিউ মার্কেট এর পেছনে, ডগরমুড়া উদয়ন স্কুলের সাথে টুটুলের বাড়া বাসা, থানা-সাভার, জেলা-ঢাকা। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তারিখ-২৭/০২/২০২৬ খ্রিঃ, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *