ডা. অভিজিৎ দাশ জয়’র মায়ের মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি সিলেট জেলা সংসদের শোক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সংসদের সহ-সভাপতি ডা. অভিজিৎ দাশ জয়-এর মা এবং বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডা. রথীন্দ্র কুমার দাশের সহধর্মিনী সুব্রতা দাশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টায় মহানগর হাসপাতালে পরলোকগমণ করেন। পরে চালিবন্দর শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি, পরিবার ও অন্যান্যদের পক্ষ থেকে মরদেহে এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *