বিদেশী মদসহ ০১জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চালিয়ে  ২০(বিশ) বোতল বিদেশী মদসহ ০১(এক)জনকে গ্রেফতার করেছে । 

গতকাল  সোমবা ২২/০২/২০২৬খ্রিঃ আনুমানিক রাত ১৮.৩০ ঘটিকায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই(নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল McDowells No 1 ও  Officer’s Choice BLUE PURE GRAIN WHISKY বিদেশী মদসহ এক আসামি মোঃআলী (৩০), পিতা-বশির মিয়া বশু, সাং-উত্তর মোহাম্মদপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট‘কে আটক করেন।

উক্ত ঘটনার বিষয়ে  কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৫,তারিখ-২২/০২/২০২৬খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *