মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রোটারি ক্লাব জালালাবাদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, পিপি সফিক আহমদ বকত, পিপি ইঞ্জিনিয়ার সুয়েব আহমদ মতিন, পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, পিপি মন্জুর আল বাসেত, ক্লাব সেক্রেটারি মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আখতার আহমদ, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, নীতিশ সুত্রধর, রীনা কর্মকার, মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সম্পাদক অংশুমান দত্ত অঞ্জন প্রমূখ। বিজ্ঞপ্তি
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রোটারি ক্লাব জালালাবাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
কমেন্ট
