মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেট।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, ডা: মো: মোজাম্মেল হক, ডা: মো: শফীকুল আলম, প্রকৌশলী আলী আকবর, মো: শামীম, শফিকুল ইসলাম শফিক, মো: আলমগীর, মো: শামছুল আলম, মো: শাহ আলম ভূইয়া, মো: ফরিদ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, মো: আমিনুল, প্রকৌশলী ইসলাম হোসেন, অমিতা রায়, সোহাগ ইবনে নূর, মো: মুন্নাফ, আলমগীর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
কমেন্ট

