নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করছেন। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান।

আতিকুর রহমান আরও বলেন, এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘সচিবালয়ে অফিসে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সকলে অফিসে উপস্থিত হন।’

উল্লেখ্য, তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরের দিন তিনি সচিবালয়ে তার দাপ্তরিক কাজ শুরু করেন এবং সেখানে টানা দুই দিন কাজ করেন।

এর মাঝে, গত শনিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *