সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে একক ধর্মদেশনা ও অতিথি সংবর্ধনা ধর্ম চর্চার বাইরে জীবনবোধের উপলব্ধি জরুরি: ভবেশ চাকমা

ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা বলেছেন, বৌদ্ধ ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন ও দার্শনিক ভিত্তি। ধর্মকে আমরা অনেক সময় শুধুই চর্চা বা আচার-অনুষ্ঠানের দৃষ্টিতে দেখি। কিন্তু বৌদ্ধ ধর্ম সেই গণ্ডির বাইরে একটি জীবনদর্শন। জীবনবোধ, মানবিক মূল্যবোধ এবং দার্শনিক উপলব্ধির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মকে দেখতে হবে। তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্ম থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। এটি মূলত একটি দর্শনভিত্তিক জীবনপথ। তাই একে সেই দৃষ্টিকোণ থেকেই অনুধাবন করা প্রয়োজন। বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, আমরা ইতোমধ্যে মেগা প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বৌদ্ধ অধ্যুষিত এলাকাগুলোর ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহারসমূহকে আধুনিক সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হবে।
তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে  সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে একক ধর্মদেশনা ও অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি সিলেট বৌদ্ধ বিহারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিহারের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি বাবু পলাশ বড়ুয়ার পরিচালনায় সদ্ধর্মদেশনা করেন সিলেট বৌদ্ধ বিহারের  শ্রীমৎ রাহুলানন্দ ভিক্ষু, ও মঙ্গলাচরণ করেন  সিলেট বৌদ্ধ বিহার আবাসিক শ্রমণ শ্রীমৎ আনন্দশ্রী শ্রমণ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সুকান্তি বড়ুয়া, পিপলু বড়ুয়া, নিশুতোষ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বাবু স্বরুপ বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু ইমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু এনজয় বড়ুয়া, সহ-সম্পাদক বাবু রাজু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক  তিতাস বড়ুয়া, জয় বড়ুয়া, বিজয় বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *