সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. শাহ আলম, মো. আমিনুজ্জামান চৌধুরী, ওয়ারিছ আলী মামুন এডভোকেট, মো. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান তাহির আহমদ, ফেরদৌস আহমদ, মো. নজরুল ইসলাম, বদরুজ্জামান চৌধুরী, সুমন আহমদ, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, সাজ্জাদ আহমদ সাজু, সজল আহমদ, আফরোজ তালুকদার, তাহমিদ চৌধুরী, মন্নান আহমদ শাফি প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী এসএম কামরুল ইসলাম।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, রমজান আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্ঠিত অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঐতিহাসিক ও ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে সিলেট অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। সবশেষে সিলটি পাঞ্চায়িতের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল সম্পন্ন
কমেন্ট
