মধ্যবিত্তের পাশে কয়েস লোদী রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও ত্যাগের মাস। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্ত পরিবারগুলো অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। লোকলজ্জার ভয়ে তারা কারো কাছে হাত পাততে পারে না। এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিনে নগরীর বিভিন্ন পেশার মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ‘ফুড প্যাক’ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিতরণকালে কয়েস লোদী আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি এবং রমজান মাস জুড়ে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকন, সৈয়দ আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, তারেক আহমদ খান, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, আব্দুল মালিক সেকু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, আব্দুল্লাহ শফি সাহেদ ও মুহিব আহমদ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, এম এ মতিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, শাহ মো. কয়েস আহমদ ও কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *