নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মণিপুর সমাজের সাক্ষাৎ

সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কাজির বাজারস্থ এমপির বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাছিমপুর গোপীনাথ জিউর মন্দির কমিটির সভাপতি অলক সিংহ, সাধারণ সম্পাদক রমেন্দ্র সিংহ বাপ্পা, মনিপুরী সমাজ সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি স্বপন কুমার সিংহ, কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ এস সিংহ, মনিপুরী সমাজ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি দীপাল সিংহ, সহ-সম্পাদক রনজিৎ সিংহ, মনিপুরী সমাজ কল্যাণ সমিতি মাছিমপুর সদর শাখার সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ ধীরু, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল সিংহ, মণিপুরী যুব কল্যাণ সমিতি মাছিমপুর শাখার সভাপতি সুমন সিংহ, সাধারণ সম্পাদক বিপ্লব সিংহ, ক্রমিউনিটি নেতা বিলাস সিংহ, সুশীল সিংহ, সমাজকর্মী সুভাষ সিংহ, আশিষ মুখার্জি, রিপন ও রনি সিংহ। এ সময় তিনি নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *