গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক-বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল এর সমর্থনে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল শুরু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।তার আগে সকাল থেকে প্রণব জ্যোতি পাল ৮নং ওয়ার্ড, তারাপুর চা বাগান, আলীবাহার চা বাগানে গণসংযোগ করেন।

মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষার আন্দোলন করছি। আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম যেমন করছি, নির্বাচনের মাধ্যমে জনমত গঠন করে মুক্তির আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। টাকাওয়ালাদের পক্ষে ও তাদের সাথে নিয়ে এবং টাকা ছড়িয়ে ভোট কিনে মানুষের চরিত্র নষ্ট করা এবং ভবিষ্যতে লুটপাট করার জন্য নির্বাচন আমরা করি না। জনগণের স্বার্থে, জনগণের অংশগ্রহণে নির্বাচন করতে চাই, ভোটে জয়ী হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সংসদকে কোটিপতিদের ক্লাবে নয়, জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

প্রণব জ্যোতি পাল বলেন, সিলেট নগরীকে সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলা, সিলেট অঞ্চলের জলাবদ্ধতার স্হায়ী সমাধান, সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু,এই অঞ্চলের চা শ্রমিক, রিকশা শ্রমিক, ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক, নির্মাণ শ্রমিকের ন্যায্য দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলনে আছি , তাই এই সিলেট-১ আসনে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারদের অধিকার আদায়ের আন্দোলন কে শক্তিশালী করতে মই মার্কায় ভোট দিন।

প্রণব জ্যোতি পাল, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন -অসাম্প্রদায়িক -গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান ‌

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব, জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ-সভাপতি শহীদ আহমদ, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, চা শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক বীরেন সিং, সংগ্রাম পরিষদের জেলা সাধারণ সম্পাদক মনজুর আহমদ, মাহফুজ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, মেঘদাদ মেঘ, প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *