র‍্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি।

এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে-কলমে লিখেছেন এ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

ইকবাল করিম বলেন, হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র‍্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করেছিলাম।

কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমার সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান তিনি।

গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র‍্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালে জানান ইকবাল করিম ভূইয়া।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। আগামী ১৮ ফেব্রুয়ারি ইকবাল করিম ভূইয়ার জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *