খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা: আজমল বক্ত চৌধুরী সাদেক

বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক বলেছেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ চরমভাবে বিপন্ন। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সিলেট-১ আসনের মানুষ বারবার প্রমাণ করেছে তারা অন্যায়ের কাছে মাথা নত করে না। খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। এই আসনে তাকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে- এ ব্যাপারে আমরা আশাবাদী।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সিলেট অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, যা আগামীর বিজয়ের বার্তা বহন করছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে আজমল বক্ত চৌধুরী সাদেক এর নেতৃত্বে নগরীর জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “যুব সমাজ আজ বেকারত্ব ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই যুবকদের কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, এই আন্দোলন শুধু একটি নির্বাচনের নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। যুব সমাজ রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ১৯ ওয়ার্ড বিএনপি সহ সভাপতি ফয়জুল ইসলাম কয়েস, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মুহিবুল আলম, প্রানেশ দে, মমিনুর রহমান তানিম, আব্দুল মালেক, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আবু হানিফ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, লুতফুর রহমান, এনামুল হক চৌধুরী শামিম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, জামিল আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু, সিলেট মহানগর বিএনপির সদস্য জাকির হোসেন পারভেজ, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সিলেট জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবর উদ্দীন বাবলা, সাইফুল ইসলাম শিপন, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *