বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে শুক্রবার বাদ জুময়া নগরীর আম্বরখানা পয়েন্টে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা: মাওলানা মোস্তফা আহমদ আজাদ, এলডিপি মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জয়েন্ট সেক্রেটারী আব্দুল হাফিজ জামিল কোরেশী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, বায়তুল মাল সম্পাদক প্রিন্সিপাল বদরুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা শামসুল ইসলাম, শাব্বির আহমদ, মোহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আবুল কালাম, ক্বারী মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা জহুরুল হক, মাওলানা অলিউর রহমান, হাফিজ তারেক হাসান জাহেদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা হেলাল আহমদ, সাংবাদিক আকতার সাদিক চৌধুরী সহ ১১ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা সন্ত্রাসী করেছে, বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। তিনি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে বিজয়ী করতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।


